সিটুর নেতৃত্বে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ ও ডেপুটেশন বালাজি পেপার মিলের শ্রমিকদের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ এপ্রিল: গত ১৫ মার্চ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বালাজি পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেয় মিল কর্তৃপক্ষ। তারপর দীর্ঘ দিন ধরে মিল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার জন্য শ্রমিকরা চেষ্টা করকেও তারা ব্যর্থ হয়েছেন। তার জেরেই এবার মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে
জেলাশাসকের দ্বারস্থ হল কর্মচারীরা। তাদের বক্তব্য একটাই, অবিলম্বে মিল কর্তৃপক্ষ বকেয়া বেতন শ্রমিকদের দিক এবং অনেকের পিএফ বা অন্যান্য যে সমস্ত টাকা গচ্ছিত আছে সেই সমস্ত টাকা দেওয়া হোক। এই মর্মে বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বালাজি পেপার মিলের শ্রমিকরা।এদিন পেপারে মিলের এক শ্রমিক সঞ্চিত কুমার দাস বলেন, সেই জানুয়ারি মাস থেকে আমাদের বেতন বাকি আছে। এর সাথে সাথে আমার পিএফের টাকাও দেয়নি মিল কর্তৃপক্ষ। উল্টে মিল কর্তৃপক্ষের সমস্ত স্টাফ পালিয়ে গেছে। তাই আজকে আমরা বাধ্য হয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *