এই রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে গণতন্ত্র ভেঙে পড়বে: নিশীথ প্রামাণিক

আমাদের ভারত, ২৫ ফেব্রুয়ারি: কোচবিহারের বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর শনিবার একদল দুষ্কৃতী হামলা করে। চলে পাথর বৃষ্টি, বোমাবাজি, গুলি। এলাকায় তৈরি হয় প্রবল উত্তেজনা। নিশীথবাবুর অভিযোগ, “এই রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে গণতন্ত্র ভেঙে পড়বে। বোমা, পাথর যারা ছুড়ছে তাদের বাঁচাচ্ছে পুলিশ।”

এ ব্যাপারে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।সূত্রের খবর, আগে থেকে দিনহাটার বাসন্তীতে ভরদুপুরে জড়ো হয়ে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখাচ্ছিলেন। মন্ত্রীর গাড়ি যেতেই সেটি ভাঙ্গচুর করা হয়। বোমা ছোঁড়া হয়। জানা গিয়েছে, সুরক্ষিত আছেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বোমা বর্ষণের জের তিনি গাড়িতেই আটকে পড়েন। গোটা ঘটনার ব্যাপক উত্তেজনা ছড়ায়। নিরাপত্তারক্ষীরা পরে তাঁকে গাড়ি থেকে বের করেন।

*Dr. Sukanta Majumdar,* State President

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। চলে লাঠি ও গ্যাস। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয় দিনহাটায়। ঘটনার পরেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা যায়।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের মদতে তৃণমূলের গুডারা প্রতিদিন এইসব করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, মানুষ সব দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *