“সাধারণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে এ রাজ্যে”, ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে বললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জানুয়ারি: সংসদ জগন্নাথ সরকার তার নিজের স্কুলে পতাকা উত্তোলনের পর যান শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মালা পরাতে‌। সেখানে জনসাধারণের উদ্দেশ্যে তিনি কিছুক্ষণ বক্তৃতা দেন। ক্ষোভের সাথে তিনি জানান, প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র কথাটি অপমাণিত হয় এই বাংলায়। যেখানে সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করেছে এ রাজ্যের সরকার। স্বাধীন রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে তারা।

ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সুখ্যাতি করে তিনি বলেন, বিশ্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এত জনসংখ্যার মধ্যেও প্রত্যেক প্রজার জীবন সুনিশ্চিত করতে বিনামূল্যে দেড় কোটি ভ্যাকসিনেশন সম্পন্ন করেছেন এত অল্প দিনের মধ্যে। তিনি বলেন, তৃণমূলের জমানায় মানুষের দ্বারা নির্বাচিত পদ্ম ফুল প্রতীক চিহ্ন নিয়ে জয় লাভ করা বিধায়ক সাংসদদের বাদ দিয়ে তারা সরকারি অনুষ্ঠান করে থাকেন এটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত লজ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *