আমাদের ভারত, ২৫ জুন: নবি বিতর্কে উত্তপ্ত হয়েছিল দেশের একাধিক রাজ্য। আন্তর্জাতিক ক্ষেত্রেও কিছুটা চাপের মুখে পড়তে হয়েছিল ভারতকে। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া সত্ত্বেও বিজেপি থেকে বহিস্কৃত হয়েছেন নুপুর শর্মা। কিন্তু সেই বিতর্ক কোনোভাবেই থামছে না। বরং তাতে হাওয়া দিয়ে হিংসা বাড়ানোর অভিযোগ উঠেছে ওয়ালি আহমেদ নামে বিহারের এক ইউটিউবরের বিরুদ্ধে।
ওয়ালি আহমেদ নুপুর শর্মাকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছে একই সঙ্গে ভগবান রামচন্দ্র সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই ভগবানকে ঘিরে এই মন্তব্যের কারণে বিতর্ক তৈরি হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছে নেটিজেনরা।
An eyeopener thread about a Hinduphoic Jihadist YouTuber Wali Ahmed from Patna, Bihar, with 300k+ youtube subscribers calling Prabhu Shri Ram a paedophile, instigates people to rape Nupur Sharma, calls for the Head of Yati Narsinghanand & those supporting @NupurSharmaBJP.
1/6 pic.twitter.com/epSgNfibMU— Naveen Singh (@HackIndia) June 24, 2022
১৬ জুন আপলোড হয়েছিল ভিডিওটি। জানা গেছে, ইউটিউবার ওয়ালি আহমেদ ভিডিওটিতে নুপুর শর্মাকে ধর্ষণ ও মুন্ডচ্ছেদের হুমকি দিতে দেখা গেছে। একই সঙ্গে যারা নুপুর শর্মাকে সমর্থন করবে তাদেরও খুনের হুমকি দিয়েছেন আহমেদ। সেইসঙ্গে রামচন্দ্র সম্পর্কে অশ্লীল কথা বলেছেন ইউটিউবার।
শুক্রবার নবীন সিং নামের এক নেটিজেন টুইট করে উত্তরপ্রদেশ, বিহার পুলিশ এবং এনআইএর কাছে দাবি জানিয়েছেন ওই ইউটিউবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার। ইসলামপন্থী এই ইউটিউবর যথেষ্ট জনপ্রিয়। দেখা গেছে তার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৩ লক্ষের বেশি। ফলে এই ভিডিওর মাধ্যমে উস্কানিতে পরিস্থিতি খারাপ হতে পারে তা আশঙ্কা করছেন অনেকেই।
এর আগে কাশ্মীরের এক ইউটিউবার ফয়জল ওয়ানিও একটি ভিডিও তৈরি করেছিলেন। সেখানেও নুপুর শর্মার একটি গ্রাফিক্স তৈরি করা ছিল। তাতে দেখানো হয়েছিল তরোয়াল দিয়ে মুন্ডচ্ছেদ করা হচ্ছে নূপুরের। পরে বিতর্ক তুঙ্গে উঠতেই ভিডিওটি মুছে ক্ষমা চেয়ে চান ফয়জল। যদিও তাকে গ্রেফতার করেছিল কাশ্মীর পুলিশ।

