সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: ভোটকর্মীদের যথাযথ সুরক্ষার দাবি জানাল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ এবং বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ।
আজ পুরুলিয়া জেলাশাসকের কাছে দুই সংগঠনের উদ্যোগে এই বিষয় সহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দেন প্রতিনিধিরা। বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের জেলা সভাপতি পার্থ গাঙ্গুলী জানান, দাবিগুলির মধ্যে অন্যতম হল প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, ভোটকর্মীদের দুর্ঘটনাজনিত বিমা (পঞ্চাশ লক্ষ টাকা) করতে হবে, জীবাণুমুক্ত করে, স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি বুথে ভোট করতে হবে।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের জেলা সম্পাদক সঞ্জয় কুমার গাঙ্গুলি, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের জেলা সভাপতি বিবেকানন্দ চ্যাটার্জি, জেলা সম্পাদক তামালকান্তি মাহাতো সহ অন্যান্য শিক্ষকরাl

