জাতপাত ভিত্তিক সংরক্ষণ প্রথা বাতিল করার দাবি

আমাদের ভারত, কলকাতা, ১৫ নভেম্বর: রাষ্ট্রীয় স্তরে শিক্ষা স্বাস্থ্য জীবিকা সকল ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ ভাষা জাতপাত ভিত্তিক সংরক্ষণ প্রথা বাতিল করার দাবি উঠল এক সভায়। মঙ্গলবার কলকাতায় পথের দাবি মুক্ত মঞ্চের পক্ষে শহিদ মিনার চত্বরে এই সভা হয়।

আহুত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশাত্মবোধক সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের সভাপতি সায়ন্তন ভট্টাচার্য জানান, “সমাবেশে সকল ভারতীয় নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধা শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি এবং নিয়োগের দাবী জানানো হয়েছে।

ব্রিটিশ আমল থেকে আসা ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসারে পরিচালিত যাবতীয় বিভেদ এবং সংরক্ষণের অবসান ঘটিয়ে সাম্যবাদী ভারত গড়ার লক্ষ্যে ঐক্যমত্য নৈতিক সংগ্রাম গড়ে তোলার শপথ নেওয়া হয় এই সভায়। এর সমর্থনে ৩০ ডিসেম্বর ২০২২ কলকাতা রেডরোড নেতাজি মূর্তির পাদদেশ থেকে রাজভবন পর্যন্ত পদযাত্রা এবং রাজ্যপালকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে পথের দাবি মুক্ত মঞ্চ। সারা দেশ জুড়ে যাবতীয় জাতপাত ভিত্তিক সংরক্ষণ প্রথা অবসান ঘটিয়ে সাম্যবাদী দেশ গড়ার আহ্বান জানাচ্ছে পথের দাবি মুক্ত মঞ্চ। প্রকৃত সাম্যবাদী ভারত গড়াই হোক আগামীর অঙ্গিকার।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *