নির্বাচনে নিরাপত্তার দাবিতে কমিশনে বিজেপি শিক্ষক সেলের দাবিপত্র

আমাদের ভারত, ১০ জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সকল স্তরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী যাঁরা ভোটকর্মী হিসাবে নিযুক্ত হবেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত
করার দাবি তুলল বিজেপি শিক্ষক শাখা। এই সঙ্গে শনিবার এই শাখার পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে একগুচ্ছ বিষয় নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়া বিজেপি শিক্ষক শাখার স্মারকলিপিতে জানানো হয়েছে, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের হিংসা, সন্ত্রাস, খুন, ভোট পরবর্তী হিংসা, রাজ্য পুলিশের নির্লিপ্ত ভূমিকা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, রাজ্য সরকারি কর্মচারীদের ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের ভোট কর্মী হিসাবে আমাদের ও পরিবারের আতঙ্ক, উদ্বেগ, নিরাপত্তার অভাববোধ সর্বদা চিন্তিত করছে। এমতবস্থায় আমাদের নিরাপত্তার অধিকারে আমরা চাই:

১).কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী প্রতিটি বুথে সঠিকভাবে মোতায়েন করতে হবে। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচন ২০২৩ কোনওভাবে নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণ করা সম্ভব নয়।

২. গত পঞ্চায়েত নির্বাচন ২০১৮-র ভোট কর্মী এবং আমাদের সহকর্মী রাজকুমার রায়ের প্রাণ চলে গেছে। আমাদের পরিবার আমাদের ভোট গ্রহণের কাজে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। সন্ত্রাস মুক্ত পরিবেশে ভোট গ্রহণ এবং ভোট পরবর্তী ডিসিআরসি-তে দ্রুত জমা এবং দ্রুত বাড়ি ফেরার গাড়ির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩.ভোটকর্মীদের এক কোটি টাকার বিমা দিতে হবে।

৪. সাধারণ মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারে শান্তিপূর্ণ ভোট দানের পরিবেশ নিশ্চিত করতে হবে।

৫. ভোট কেন্দ্রে উজ্জ্বল আলো, পাখা, চার্জিং পয়েন্ট, পানীয় জল এবং পরিছন্ন বাথরুমের বন্দোবস্ত করতে হবে।

৬. হোয়াটস অ্যাপ গ্রুপ মাধ্যমেই ভোট কেন্দ্রের গন্ডগোলের বার্তা প্রিসাইডিং অফিসার থেকে জেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের অফিসারকে যুক্ত করে রাখতে হবে দ্রুত সমাধানের স্বার্থে।

৭. কুইক রেসপন্স টিম এবং সেক্টর অফিসারকে হোয়াটস অ্যাপ বার্তার মাধ্যমেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *