আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে বিজেপির রাজ্য নেতাদের মুখ খুলতে মানা দিল্লির

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১ জুন:
আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে বিজেপির রাজ্য নেতাদের নিরব থাকার নির্দেশ দিল্লির। এই ইস্যুতে বিজেপির সাংগঠনিক নেতাদের মুখ না খোলার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে দিল্লিতে তলব ইস্যু নিয়ে কেন্দ্র- রাজ্য সম্পর্ক যথেষ্ট গরম। আলাপন বন্দ্যোপাধ্যায়ক প্রধানমন্ত্রীর বৈঠকে না যাওয়ার জন্যই তাকে দিল্লিতে বদলি করে কেন্দ্র, এই অভিযোগ তৃণমূলের। দিল্লির এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র, রাজ্য বাকযুদ্ধে রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে পদত্যাগ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তার পরেই তাঁকে আড়াই লক্ষ টাকা মাসিক বেতনে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যানিয়ে রাজনীতির ময়দানে বাকযুদ্ধ চলছে। এই যুদ্ধে বিজেপির রাজ্য নেতাদের সরাসরি অংশগ্রহণ করতে না করেছে দিল্লি।

কারণ আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। সরকারি সিদ্ধান্ত নিয়ে দলের নেতারা কিছু বলুক তা চাইছে না দিল্লি। সূত্রের খবর, তবে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে এই ইস্যুতে বলার অনুমতি দিয়েছে দিল্লি। আর বাদবাকি নেতাদের বলতে বলা হয়েছে এটা সরকারি বিষয়। তাই এই ইস্যুতে টিভি চ্যানেলের ডিবেট শোতে বসতে চাইছেন না বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *