লালগড়ের নদীর চর থেকে হরিণ উদ্ধার 

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ ডিসেম্বর: শনিবার সকালে লালগড়ের বালিশিরা এলাকা থেকে একটি হরিণ উদ্ধার করে লালগড় থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা বালিশিরা এলাকার কংসাবতী নদীর চরে হরিণটিকে ঘোরাফেরা করতে দেখে লালগড় থানা এবং রেঞ্জ অফিসে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কংসাবতী নদীর চর থেকে বন বিভাগের কর্মীরা এবং লালগড় থানার পুলিশ হরিণটি উদ্ধার করে লালগড় রেঞ্জ অফিসে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর লালগড় রেঞ্জ অফিস থেকে পূর্ণবয়স্ক হরিণটিকে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে স্থানান্তরিত করা হয় বলে ঝাড়গ্রাম বন বিভাগ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *