ডেবরার করন্ডা শ্যামা সংঘের রজত জয়ন্তী বর্ষের আকর্ষণ ২৫ ফুটের শ্যামা মা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ নভেম্বর: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের করণ্ডা গ্ৰামে করন্ডা শ্যামা সংঘের রজত জয়ন্তী বর্ষে ২৫ ফুট শ্যামা মায়ের মূর্তি উন্মোচন করেন প্রাক্তন আইপিএস তথা জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। পুজো কমিটির পক্ষ থেকে নানান সামাজিক কাজকর্ম যেমন রক্তদান শিবির, দুঃস্থ মানুষদের কম্বল ও মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তন্ময় দাস, তপন মাইতি, কাশীনাথ বোস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান মঞ্চ থেকে ভারতী দেবী জানান যে, মায়ের কাছে চাইবো মা যেন আমাদের মনের অন্ধকার দূর করে আজ আপনাদের এই দেশে যেখানে যত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে, দুর্নীতি হচ্ছে সব যেন দূর করে এই অজ্ঞানের অন্ধকারকে দূর করে আমাদের আলো দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *