শালবনিতে পূর্ণবয়স্ক হাতির মৃত্যুতে চাঞ্চল্য

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩০ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকে একটা পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। লালগড় রেঞ্জের ভাউদী বিটের অধীনে লক্ষ্মণপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ধানের জমির পাশে ওই পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদপ্তরের আধিকারিকরা। তাদের প্রাথমিক অনুমান, বয়সের কারণে মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক হাতিটির। সকাল থেকে ওই হাতিটিকে দেখতে মানুষজন জড়ো হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *