পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দেওয়া প্রসূতির মৃত্যু

সাথী দাস, পুরুলিয়া, ২৬ জুন: পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দেওয়া প্রসূতির মৃত্যু হল। জানা গিয়েছে, বোরো থানার চিরুগোড়া গ্রামের কাজলি সিং (২১) অন্ত:সত্ত্বা অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর একটি কন‍্যা সন্তান হয়। ২০ জুন ভোরে তিন তলার জানালার গ্রিল দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের রক্ষীরা দেখতে পেয়ে তাঁকে মহিলা সার্জিক্যাল বিভাগে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসা চলাকালীন ওই মহিলার মৃত‍্যু হয় শুক্রবার গভীর রাতে। শনিবার মৃত দেহটির মাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়।

আজ মৃতার দিদি নিয়তি সিং জানান, গত রবিবার পড়ে যাওয়ার পর বোনের সিটিস্ক্যান হয় পুরুলিয়া সদর হাসপাতালে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন‍্য কলকাতা নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাকে পুরুলিয়া সদর হাসপাতালের আইসিইউ’তে রাখা হয়। সেখানে শুক্রবার মাঝ রাতে বোন মারা যায়। এখন পনেরো দিনের সদ্যোজাতর ভবিষ‍্যৎ কী হবে সেই চিন্তা আত্মীয় পরিজনদের। প্রসূতির মৃত্যুর কারণ ধোঁয়াশায় থেকে গেল সবার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *