গোয়ালপোখরে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি: পঞ্চায়েত অফিস থেকে কাজ সেরে ফেরার পথে লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর ১নং এলাকায়। মৃতের নাম মহম্মদ রফিক আলম (২৫)। লরিটিকে আটক করা গেলেও চালকসহ বাকিরা পলাতক। ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা এলাকার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামের বাসিন্দা মহম্মদ রফিক আলম মোটবাইক চালিয়ে সাহাপুর ১ গ্রামপঞ্চায়েতে কাজে গিয়েছিলেন। পঞ্চায়েত অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে চাকুলিয়া-সাহাপুর রাজ্য সড়কে একটি লরি সজোরে ধাক্কা মারে মোটর বাইকটিকে। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মহম্মদ রফিকের। এই ঘটনার পরেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *