ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার মৃতদেহ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত ইড়পালা ২নং গ্রাম পঞ্চায়েতের জয় কুণ্ডু গ্রামের মাঠে বন্যার জল থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক জানান, গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ইড়পালা গ্রামের জয়কুন্ডু গ্রামের  বাসিন্দা তপন পাত্র। বয়স ৪০ বছর। আজ সকালে ঐ ব্যাক্তির দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।

ঘাটাল থানার সহযোগিতায় এনডিআরএফ টিম মৃতদেহটিকে বন্যার জল থেকে স্পিড বোটে উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, ১লা অক্টোবর বিকেল থেকে নিখোঁজ ছিলেন তপন। পাত্র আজ সকালে ভেসে ওঠে দেহ। জানা গেছে শুক্রবার বিকেলে কদমতলা থেকে বাজার নিয়ে সাঁতারের বাড়ি ফেরার সময় বন্যার জলে তলিয়ে গিয়েছিল। দেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *