জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ: দাঁতন থানার দামোদরপুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে গ্রামের পুকুরে ভাসতে দেখা যায় ওই গ্রামের বাসিন্দা হরিপদ পন্ডার মৃতদেহ। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে। পরিবারের লোকজন গতকাল বুধবার বিষয়টি পুলিশকে জানান।
জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন হরিপদ পন্ডা। বৃহস্পতিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়িতে। বেলা ন’টা নাগাদ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ স্পষ্ট নয় তাই মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে দাঁতন থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

