জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তথা মন্ত্রী হুমায়ূন কবিরের উদ্যোগে আজ ডেবরা বিধানসভা এলাকায় ডেবরা অডিটোরিয়ামে পবিত্র রমজান উপলক্ষ্যে আজ দাওয়াত ই ইফতার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক হুমায়ূন কবির, ডিআইজি পশ্চিম মেদিনীপুর রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক রশ্মি কোমল, সমাজসেবী আশিষ হুদাইত, সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।

