বৃদ্ধ বাবাকে খুন করলো মেয়ে, চাঞ্চল্য উত্তরপাড়ায়

আমাদের ভারত, হুগলী, ১৩ নভেম্বর: পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধ বাবাকে মাথা থেঁতলে খুন করল মেয়ে। ঘটনা উত্তরপাড়ার ভদ্রকালীর প্রশান্ত দত্ত সরণী এলাকার। মৃতের নাম কালিপদ দাস(৬৫)। অভিযুক্ত মেয়ে কেয়া দাস(৪০)।

স্থানীয় সূত্রে খবর, বিবাহ বিচ্ছিন্না কেয়া তার ছেলেকে নিয়ে মা বাবার কাছেই থাকতেন। অবসরপ্রাপ্ত রেল কর্মী কালিপদবাবুর সঙ্গে প্রায়ই অশান্তি হত মেয়ের। আজ দুপুরে ঝগড়া হয় দু’জনের। এরপর বাবা বাথরুমে স্নান করতে ঢুকলে তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে মাথা থেঁতলে দেয় মেয়ে।খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দেখে বাথরুমে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মৃতদেহ পড়ে রয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং মেয়েকে আটক করে থানার নিয়ে যায়। নাতিকে সেই সময় বাড়িতে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *