রানাঘাটে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু মেয়ের, আহত বাবা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জুন:
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু মেয়ের, আহত বাবা। সূত্রের খবর, নদিয়ার রানাঘাটের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে স্কুটিতে চেপে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল মেয়ে। অন্যদিকে কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরি সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনার জেরে গুরুতর আহত হয় বাবা। মেয়েকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ১০ বছরের ওই বালিকাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটিকে পুলিশ মর্গে পাঠায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাবা। ঘটনার পর পুলিশ রাণাঘাট কোর্ট মোড় থেকে লরিটি আটক করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *