সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: বিষ্ণুপুরের বিখ্যাত দশাবতার তাস ও ঐতিহ্যবাহী
শুশুনিয়ার পাথর শিল্প এবার স্থান পেল ডাকবিভাগের খামে। আজ এডওয়ার্ড মেমোরিয়াল হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ খামের উদ্বোধন করেন ডাক বিভাগের দক্ষিণবঙ্গ বিভাগের জেনারেল পোষ্ট মাস্টার শশী শালিনী কুজুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোডাল ডেপুটি কালেক্টর বিপ্লব চক্রবর্তী, বাঁকুড়া মুখ্য ডাকঘরের সিনিয়র পোষ্ট মাস্টার প্রদত্ত কুমার দাস।বিশেষ খাম দুটির উদ্বোধন করে শশী শালিনী কুজুর বলেন, বাঁকুড়ার হস্ত শিল্পের সুনাম ও বিশেষ কদর রয়েছে। বাঁকুড়ার হস্ত শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই ডাক বিভাগ এই উদ্যোগ গ্ৰহণ করেছে। বাঁকুড়া মুখ্য ডাকঘর, কলকাতা মুখ্য ডাকঘরে এই বিশেষ খাম মিলবে। এছাড়া অনলাইনেও পাওয়া যাবে। অনুষ্ঠানে চারটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরআগে ডাক বিভাগের উদ্যোগে বিষ্ণুপুরের বিখ্যাত শ্যাম রায়ের মন্দির, যামিনী রায়ের শিল্পকর্ম, বিষ্ণুপুরের বালুচরী, পাঁচমুড়ার টেরাকোটাকে নিয়ে বিশেষ খাম প্রকাশ করা হয়।

