সাঁকরাইলের চাষের জমিতে দাঁতাল, ফসলের ক্ষতির আশঙ্কায় চাষিরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ আগস্ট: শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা ও কাশিডাঙ্গা গ্রামে আচমকা চলে আসে একটি দলছুট দাঁতাল। এদিন দাঁতল হাতিটি চাষের জমিতে গিয়ে তান্ডব শুরু করে। গ্রামবাসীরা হাতিটিকে ধানের জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যেভাবে হাতিটি ধানের জমিতে দাঁপিয়ে বেড়াচ্ছে তাতে ধান চাষের ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে হাতিটি যাতে লোকালয়ে ঢুকে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে গ্রামবাসীরা।

বালিভাষা, কাশিডাঙ্গা গ্রামে হাতিটি ঢুকে পড়ায় গ্রামবাসীরা বিষয়টি বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। গ্রামবাসীদের সহযোগিতায় হাতিটিকে ধান জমি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বন দফতরের কর্মীরা। এদিন হাতিটি যে ভাবে দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন দফতরের কর্মীরা হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *