জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ অক্টোবর: বুধবার ডিএলএড প্রশিক্ষিত যুবক যুবতীদের ঐক্য মঞ্চের পক্ষ থেকে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষকে লিফলেট মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে অফিসের সামনের রাস্তায় সেই দাবি সম্বলিত লিফলেট মাস্ক ও স্যানিটাইজার সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে জেলার ডিএলএড প্রশিক্ষিত যুবক-যুবতীরা তাদের দাবি জানান। মেদিনীপুর জেলা শহরের রাস্তায় দাঁড়িয়ে গানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার আবেদন তুলে ধরেন।

