সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ডিসেম্বর: কুসংস্কার দূরীকরণ সহ বিভিন্ন সামাজিক বিষয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করার লক্ষ্যে আজ বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া এক্সপ্লোরেশন অ্যান্ড নেচার অ্যাকাডেমির উদ্যোগে একটি সাইকেল র্যালি শুরু হল। বাল্য বিবাহের কুফল, সাইবার অপরাধ বিষয়ক সচেতনতা, কুসংস্কার দূরীকরণ, সাপে কাটলে কি করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই র্যালি বলে উদ্যোক্তা দের পক্ষ থেকে জানানো হয়।
আজ এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারীএই র্যালির সূচনা করেন। সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ অনেক উপকারে আসবে বলে উদ্যোক্তা বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

