একশো দিনের কাজ চালু ও বকেয়া মজুরির দাবিতে বাঁকুড়ার গ্ৰামে সাইকেল মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ মে: অবিলম্বে একশো দিনের কাজ চালু ও বকেয়া মজুরির দাবিতে সিপিআইএম (লিবারেশন) এর উদ্যোগে বাঁকুড়ার বিভিন্ন গ্ৰামে সাইকেল মিছিলের আয়োজন করা হয়।

বাঁকুড়া ২নং ব্লকের নিকুঞ্জপুর, সান্তোড় অঞ্চলের অধিবাসীদের সংগঠিত করতে বিভিন্ন গ্ৰামে সাইকেল মিছিল করে দলের কর্মীরা। লিবারেশন- এর জেলা সম্পাদক বাবলু ব্যনার্জি বলেন, চুরির অজুহাতে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ বন্ধ করেছেন, যদি চুরি হয়ে থাকে তবে অপরাধীরা জেলের বাইরে কেন? কাজ বন্ধের কারণে গরিব মানুষরা বেকার হয়ে পড়েছেন। অবিলম্বে একশো দিনের কাজ চালুর দাবি জানান তিনি।এছাড়াও ভাগ চাষি ও জমির লিজ চাষিদের সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। এই দাবিতে লক্ষাধিক মানুষের সাক্ষর সংগ্ৰহ করে রাজ্যপালের কাছে পাঠানো হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *