জেলা পুলিশের উদ্যোগে দাঁতনের কামুলি গভর্নমেন্ট কলেজে অনুষ্ঠিত হল সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই:
সমাজিক মাধ্যমে প্রতারণা চক্রের হাত থেকে বাঁচার জন্য একটি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হলে দাঁতন দু’নম্বর ব্লকের কামুলি গভর্নমেন্ট কলেজে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজ এই আলোচনা শিবিরের আয়োজন হয়। যেখানে কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে কীভাবে মানুষ প্রতারিত হচ্ছেন সেই দিকগুলিকে পুঙ্খানু পুঙ্খ ভাবে তুলে ধরেন উপস্থিত সকলে। মূলত তাদের সবার একটাই বক্তব্য কেউ কখনো কোনোভাবে কোনো অবস্থাতে অবৈধভাবে টাকা পয়সা লেনদেন করবেন না।কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সাইবার প্রতারণার ক্ষেত্রে যাঁরা যুক্ত অর্থাৎ প্রতারকরা তাদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে মানুষকে বোকা বানিয়ে এবং পরিস্থিতির চাপে ফেলে অর্থ সংগ্রহ করা। ফলে সাইবার সচেতনতার প্রথম এবং প্রাথমিক কাজ প্রত্যেকে তাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সুরক্ষিত করা। এর পাশাপাশি বিভিন্ন উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকা এবং সমাজ মাধ্যমকে কীভাবে ব্যবহার করা যেতে পারে তার সঠিক পদ্ধতিগুলো তুলে ধরা হয় এ দিনের এই আলোচনা শিবির থেকে।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এদিনের এই আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক শামিম বিশ্বাস, জেলার সাইবার ক্রাইম বিভাগের সাব ইন্সপেক্টর নীলেন্দু দাস, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি, দাঁতন দু’ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব, জোড়াগেড়িয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর দেবনাথ এবং দাঁতন দু’ নম্বর ব্লকের কাশমুলি গভর্মেন্ট কলেজের অধ্যক্ষ শৈশব দিন্ডা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *