আমাদের ভারত, মালদা, ১১ সেপ্টেম্বর: সাইবার অপরাধের অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে শুক্রবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় ফর্ম ফিলআপ করতে গিয়ে সমস্যায় পড়েন অন্ততঃ ১০ জন ছাত্রী। তারা ফর্ম ফিলআপ করার আগেই সাইবার অপরাধীরা হ্যাক করে নেয় তাঁদের সমস্ত তথ্য বলে অভিযোগ। পরে বিষয়টি নজরে আসতেই শনিবার সকাল থেকে তৎপর হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ। সংশ্লিষ্ট কলেজকে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার।


