ডাকঘরের পরিসেবা নিয়ে সমস্যায় গ্রাহক ও এজেন্টরা, বনগাঁয় সন্মেলনে উঠে এল এমনই অভিযোগ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ ডিসেম্বর: ডাকঘরের পরিসেবা নিয়ে ডাক ঘরের এজেন্টদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই সঙ্গে গ্রাহকরাও হচ্ছে হয়রানির শিকার। সরকারি তরফে যেমন সমস্যা রয়েছে, তেমন রাজনৈতিক ভাবেও বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। এমনই নানা অভিযোগ উঠে এল ডাক ঘরের এজেন্টদের সন্মেলনে। রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ শক্তিগর হাইস্কুলে আনুষ্ঠানিক ভাবে এই সন্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত জেলার রাজ্যস্তরের ডাক ঘরের এজেন্টরা।

এজেন্টদের অভিযোগ, আর্থিক ক্ষেত্রে ডাকঘরগুলিতে লিঙ্কফেলিওর, পাশ বই আপডেট, চেক-বই এজেন্ট চেক, রিসিপ্ট বই এবং অ্যাসলাস কার্ড একাধিক সমস্যা নিয়ে কখনও এজেন্টদের সঙ্গে গ্রাহকদের বা ডাক অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে। একজন গ্রাহকের সই আপডেট হতে প্রায় তিন মাস সময় লেগে যাচ্ছে। চেক বই পেতে সময় লাগছে প্রায় এক মাস। এর ফলে গ্রাহকরা অন্য ব্যাঙ্কে চলে যাচ্ছে। দিনে দিনে ডাকঘরের গ্রাহকও কমচ্ছে। ফলে হাজার হাজার সরকারি অনুমোদিত এজেন্ট আর্থিক সংকটে ভুগচ্ছে।

এজেন্ট উইনিয়নের সম্পাদক আবীর নন্দী বলেন, আমরা গ্রাহকদের চাহিদামতো পরিসেবা দিতে গিয়ে দিনরাত কষ্ট করে তাঁদের অর্থ জমা দিয়ে স্বল্প সঞ্চয়ে দেশের মধ্যে সব থেকে এগিয়ে এই রাজ্য। অথচ কেন্দ্রীয় ও রাজ্য সরকার থেকে নূন্যতম সন্মান বা স্বীকৃতি এজেন্টরা পায়নি। অভিলম্বে লিঙ্কফেলিওর, পাশ বই আপডেট, চেক-বই এজেন্ট চেক, সমস্যার সমাধান না হলে গ্রাকদের ডাক ঘরের উপরে ভরসা ও বিশ্বাস উঠে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *