মহালয়ার পূণ্যতিথিতে তমলুকের রূপনারায়ণ নদীতে তর্পনের উদ্দেশ্যে ভোর থেকেই মানুষের ভিড়

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ অক্টোবর: আজ শুভ মহালয়া, পিতৃ পক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তাই আজ থেকেই আকাশে বাতাসে বেজে উঠেছে আগমনীর সুর। মহালয়ার পূণ্য সকালে নদীবক্ষে অনেক মানুষ আসেন তাদের পিতা মাতা বা পিতৃপুরুষের আত্মার শান্তি ও মঙ্গলকামনায় তর্পন করে থাকেন। এই তর্পণের জন্য ভোর থেকেই তমলুক শহর লাগোয়া রূপনারায়ণ নদীঘাটে ভিড় জমান এলাকার মানুষরা।

পূর্ব মেদিনীপুরের তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে ভোর থেকে মানুষজন নদীতে স্নান করে তর্পণ করেন। প্রচুর মানুষের ভিড় হয় নদীর পাড়ে। ব্রাহ্মণ ও উপস্থিত থাকেন তর্পণের কাজ করানোর জন্য। সম্পূর্ণ নিয়ম বিধি মেনে তর্পনের কাজ সেরেছেন এলাকার মানুষ। নদীতে ভোর থেকেই প্রচুর মানুষ তর্পন করতে আসেন এবং পিতা-মাতা ও পিতৃপুরুষদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় তর্পণ কাজ সেরে ফিরে যান। সব মিলিয়ে মহালয়ার পূণ্য তিথিতে ভোর থেকেই তমলুক শহর লাগোয়া রূপনারায়ণ নদীর পাড় জমজমাট থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *