ISF, Shalbani, শালবনি বিধানসভায় বামফ্রন্ট-সমর্থিত আইএসএফ প্রার্থীর সমর্থনে কর্মিসভা, দুর্যোগ উপেক্ষা করে ভিড়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই শালবনি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট-সমর্থিত আইএসএফ প্রার্থী মোহন টুডু-র সমর্থনে এক কর্মিসভা অনুষ্ঠিত হলো চন্দ্রকোনা রোড এলাকায়। সকাল থেকেই আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি সভাকে সফল করে তোলে।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী মোহন টুডু নিজে। এছাড়াও বক্তব্য রাখেন শালবনি বিধানসভার বামফ্রন্টের আহ্বায়ক শ্যাম পান্ডে, সিপিআই-এর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট এবং সিপিআই(এম)-এর জেলা সম্পাদক বিজয় পাল।

বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাধারণ মানুষের সমস্যা এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রার্থী মোহন টুডু তাঁর ভাষণে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *