লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে স্বাস্থ্য সাথী কার্ডের স্লিপ নেওয়ার ভিড় আরামবাগ মহকুমা শাসকের অফিসে

আমাদের ভারত, আরামবাগ, ১ সেপ্টেম্বর: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন। আর যে সকল মহিলাদের এই স্বাস্থ্য সাথী কার্ড হয়নি তারা ভিড় জমাল আরামবাগ মহকুমা শাসকের অফিসের সামনে। অনেকে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারের স্লিপ না পাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কোনও কোনও মহিলারা ছোট বাচ্চা নিয়ে আসায় ভিড়ে বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়াতে পারছেন না।

জানা গেছে, যাদের স্বাস্থ্য সাথী কার্ড হয়নি তারা ফের মহকুমাশাসকের অফিসে আবেদন জানিয়েছিলেন। সেই স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার এবং ছবি তোলার জন্য স্লিপ দেওয়া হয় মহকুমা শাসকের দপ্তর থেকে। স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার ও ছবি তোলার স্লিপ নেওয়ার জন্য সাধারণ মানুষ ভিড় জমায় মহকুমা শাসকের দপ্তরের অফিসের সামনে। কেউ কেউ মাস্ক না পরে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। ফলে সবকিছু মিলিয়ে দিশেহারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে আসা মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *