মদের দোকানে উপচে পড়া ভিড়, রায়গঞ্জে অবরুদ্ধ হয়ে পড়ল রাস্তা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ মে: রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করতেই(ঘোষণায় সরাসরি লকডাউনের কথা বলা হয়নি।) মদের দোকানে ভিড় উপচে পড়েছে সুরা প্রেমীদের। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রাজপথের ধারে থাকা মদের দোকানের ভিড়ের চাপে অবরুদ্ধ হয়ে পড়েছে নেতাজী সুভাষ রোড। চরম বিশৃঙ্খল অবস্থায় নাজেহাল পথচারী থেকে সাধারন মানুষ।

আগামীকাল ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন ঘোষনা করেছে রাজ্য সরকার। বন্ধ থাকবে অন্যান্য দোকানের সাথে সাথে মদের দোকানও। আগামী ১৫ দিনের মদ মজুত করতেই মদের দোকানে হামলে পড়েছেন মদ্যপায়ীরা। একটা দুটো নয় ডজন ডজন ধরে মদের বোতল কিনছেন সুরা প্রেমীরা। আর এই শয়ে শয়ে সুরা প্রেমী মদ্যপায়ীদের ভিড়ে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় নেতাজী সুভাষ রোডে বিলিতি মদের দোকানের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। নেই কোনও সামাজিক দূরত্ব বিধি মানা। স্থানীয় বাসিন্দা থেকে পথচারী সকলেই হতবাক ও ক্ষুদ্ধ।

রায়গঞ্জের বাসিন্দা রতন দে বলেন, এভাবে সামাজিক দূরত্ব বিধি না মেনে গাদাগাদি করে মদের দোকানে ভিড় এটা প্রশাসনের দেখা উচিত। তার মন্তব্য লকডাউনের আগের দিন মদের দোকানে মানুষের ভিড় দেখে মনেই হচ্ছে না যে লকডাউনে সাধারন মানুষের আর্থিক কোনও সমস্যা হবে। কিসের এত ভিড় মদ্যপায়ীদের জিজ্ঞাসা করতেই মুখ লুকিয়ে মদ হাতে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *