লকডাউনে মদের ভাটিতে আড্ডা, পুলিশের তাড়ায় নদীতে ঝাঁপ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর:
করোনা আটাকাতে রাজ্য সরকারের নির্দেশে আজ ছিল পূর্ণ লকডাউন। এই লকডাউনে দেদার চলছিল বেআইনি মদের ভাটি। খবর পেয়ে হানা দেয় কোতয়ালী থানার পুলিশ। পুলিশকে দেখেই নদীতে ঝাঁপ কয়েকজনের, যারা ঝাঁপ দিতে পারলো না, তারা ধরা পড়ল পুলিশের হাতে। মেদিনীপুর শহর লাগোয়া নজরগঞ্জ এলাকায় কংসাবতী নদীর ধারের ঘটনা।

জানাগেছে,দীর্ঘদিন ধরে ঐ এলাকায় বেআইনি মদের ভাটি চলছে। আজও রমরমিয়ে চলছিল ব্যবসা। মদ খাওয়ার সামগ্রীর যোগাড় চলার সময় হানা দেয় কোতয়ালী থানার পুলিশ। পুলিশ দেখে দৌড় দেয় কয়েকজন এবং নদীতে ঝাঁপ দেয় জনা দশেক। পুলিশের হাতে ধরা পড়ে ৪ জন। লকডাউন অমান্য করায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *