জগন্নাথদেবের স্নান যাত্রা উপলক্ষ্যে জনসমুদ্র গোপীবল্লভপুরে

অমরজিৎ দে,ঝাড়গ্রাম, ১৪ জুন: করোনা মহামারীর কারণে টানা দু’বছর অনারম্ব ভাবে নিয়ম রক্ষার অনুষ্ঠান পালনের পর এবছর ঘটা করে জগন্নাথদেবের স্নান যাত্রা অনুষ্ঠান শুরু হল শ্রী পাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জিউয়ের। এদিন সুবর্ণরেখা নদী থেকে কলসিতে করে জল এনে প্রাচীন রীতি অনুযায়ী হলুদ, দুধ, ঘি, ফলের রস সহকারে জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পন্ন করা হয় রাধাগোবিন্দ জীউ মন্দির কমিটির তরফ থেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, গোপীবল্লভপুরের ৪৪৪ তম প্রাচীন জগন্নাথদেবের স্নান যাত্রা উপলক্ষ্যে প্রায় ২০ হাজার ভক্ত সমাগম হয়েছে এবছর। পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে দূর দূরান্তের ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বাইরের সকল ভক্তদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এবিষয়ে গুরুপদ গড়াই বলেন, গত দুবছর করোনা মহামারীর কারণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেবের স্নানযাত্রা দেখা থেকে বঞ্চিত ছিলাম কিন্তু এবছর সব কিছু স্বাভাবিক হতেই জনসমুদ্র মধ্যে দিয়ে স্নান দেখতে হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *