গঙ্গায় কুমির, চাঞ্চল্য নবদ্বীপের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ নভেম্বর: সাতসকালে গঙ্গা নদীতে কুমির দেখতে পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার ফকির ডাঙ্গা ঘোলা পাড়া গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ সেতু সংলগ্ন বালুর চর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।

আজ সকালে হঠাৎই ঘাট লাগোয়া গঙ্গা নদীতে কুমির ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। নিমেষে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তর থেকে লোকজন এসে ইতিমধ্যেই কুমিরের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও সকাল থেকেই কুমিরের আতঙ্কে নদীতে কেউ আর স্নান করতে নামেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *