পশ্চিমবঙ্গের বেকার সমস্যা নিয়ে তোপ তথাগত রায়ের

আমাদের ভারত, ১৯ জুলাই: পশ্চিমবঙ্গের বেকার সমস্যা নিয়ে টুইটারে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার তিনি লিখেছেন, “বাংলায় যদি কাজ থাকতো তাহলে দিল্লি গুরুগ্রাম, পুনে, মুম্বই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, আহমেদাবাদে আজ এতো লক্ষ লক্ষ বাঙালি থাকতো না! শুধু কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান আর শিলিগুড়ির ভালো স্কুলগুলি ঘুরে আসুন— বিগত ১০ বছরে পাশ করা কতজন আজ বাংলায় আছে!“

অপর একটি টুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গে শিল্প নেই, হবেও না। এই কথা বলাতে আমার প্রচুর মুলো নাতি খেপে উঠেছে! আমি ঠিক তা বলিনি, নাতিমণিরা, রাগ করো না! চপ, তেলেভাজা, ফুচকা, মোমো এই সব গুরুত্বপূর্ণ এমএসএমই তো আছেই ! তার সঙ্গে আছে…বোম! শিল্প হবে, শিল্প বাড়বে! কিন্তু তোমাদের চাকরি তো হবে না, নাতিমণিরা!“

এক নেটা নাগরিক রিজার্ভ ব্যাঙ্কের কর্মসংস্থানের তথ্য দাখিল করে দাবি করেছেন, পশ্চিমবঙ্গেও কাজের সুযোগ আছে। এর ভিত্তিতে তথাগতবাবু লিখেছেন, “বাংলার বেকারবাহিনী, ডিমভাত হজম হয়ে গেলে এই বেকারির ডাটা চিবিয়ে খেয়ো। সজনে ডাঁটার মতো উপাদেয় না হলেও… (বিঃ দ্রঃ: দুনম্বর ডাটা দিয়ে একবার বামফ্রন্টের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে একটি সেমিনারে অপমানিত হতে হয়েছিল। সেই ট্রাডিশন সমানে চলেছে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *