পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: আজ আইসিসি ক্রিকেট ওয়াল্ড কাপ ২০২৩- এর ফাইনাল। ঝাড়গ্রাম জেলা শহরজুড়ে ভারতীয় ভক্তদের উত্তেজনা তুঙ্গে। শহরের বিভিন্ন জায়গায় ভারতীয় দলের ভক্তরা কোথাও প্রজেক্টর, কোথাও আবার জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে। শহরজুড়ে ভারতীয় পতাকায় সাজিয়ে তোলা হয়েছে।

২০০৩ সালের পর এবছর আবার অস্ট্রেলিয়ার সাথে ভারতের ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে কুড়ি বছর পরে। ভারতীয় দলের ভক্তরা জানান, নিঃসন্দেহে ভারতই জিতবে। সকাল থেকেই প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে ভারতীয় দলের ভক্তদের।


