সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, জখম ৩

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আজ সাতসকালে কেশপুরের চরকায় শাসক দল তৃণমূলের উপর আক্রমণের অভিযোগ উঠলো সিপিআইএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সিপিআইএম নেতৃত্বের।

বৃহস্পতিবার সাত সকালে ওই এলাকার চা’য়ের দোকানে বসে আড্ডা মারার সময় তৃণমূল কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে সিপিআইএমের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কেশপুরের চরকা এলাকায়। বাঁশ ও লাঠি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। গুরুতর যখম অবস্থায় ইতিমধ্যেই তিনজন তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। গোটা ঘটনায় অবশ্য অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম নেতৃত্ব।

সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহার দাবি, গোটা ঘটনাটাই শাসক দলের গোষ্ঠী কোন্দলের জের। ঘটনার সাথে সিপিআইএম কোনোভাবেই জড়িত নয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। সংঘর্ষের পর ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *