জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ এপ্রিল: পিংলার প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদে বুধবার মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করে সিপিএম। নেতৃত্ব দেন রাজ্য সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি। তিনি প্রতিবন্ধী সংগঠনের দায়িত্বে রয়েছেন।

পিংলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এরাজ্যে এধরনের ঘটনা বেড়েই চলেছে। যা কখনো মেনে নেওয়া যায় না। এসব ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গেছে প্রতিটি ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে হস্তক্ষেপ করতে হচ্ছে। সিপিএম এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন করছে। কান্তি গাঙ্গুলি এদিন মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা যুবতীর সঙ্গে দেখা করে কথা বলেন ও তাঁর পাশে থাকার আশ্বাস দেন।

