খাদ্য, কাজ, বাসস্থান ও শিক্ষার দাবিতে ডাকা দিল্লির ঐতিহাসিক সমাবেশের সমর্থনে বাঁকুড়ায় মিছিল সিপিএমের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ এপ্রিল:
সস্তা দরে খাদ্য, সব বেকারের কাজ, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমিক কোড ও জনস্বার্থ বিরোধী বিদ্যুত বিল বাতিল, শ্রমিকদের নুন্যতম মজুরি মাসে ২৬০০০ টাকা, ৬০ পেরোনো সব গরিবের মাসে ১০০০০ টাকা পেনশন, ১০০দিনের কাজ বাড়িয়ে বছরে ২০০ দিন করা, রাষ্ট্রায়ত্ত সম্পদ বেচে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকা দিল্লির সমাবেশকে সমর্থন জানিয়ে আজ বাঁকুড়া শহরে সিপিএমের উদ্যোগে মিছিল, মিটিং, বিক্ষোভ সভায় সামিল হলেন মুটিয়া, বিড়ি, বিদ্যুত কর্মী-সহ বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষ।

সকালেই রেলওয়ে গুডস সেডে কাজ বন্ধ রেখে বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের ডাকে স্টেশন রোডে মিছিল করে মুটিয়া শ্রমিকরা। মিছিল শেষে গুডস সেডের গেটে দাবিগুলির সমর্থনে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিড়ি কারিগর ইউনিয়নের উদ্যোগে ৫২২ বিড়ি কারখানায় বিভিন্ন চালায় দাবিগুলির সমর্থনে সভা আর পশ্চিমবঙ্গ বিদ্যুত পর্ষদ ওয়ার্কসমেন ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ বিদ্যুত শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঁকুড়া শহরের লালবাজারে জেলার বিদ্যুত দপ্তরের সামনে বিক্ষোভ সভা ও দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশনের কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জি, ভৃগুরাম কর্মকার, দামোদর কুন্ডু, তপন দাস, সুজয় পাল, উজ্জ্বলা খাঁ, সোহরাব মন্ডল প্রমুখ সিআইটিইউ ও ইউনিয়নগুলির জেলা নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *