সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ আগস্ট:
চোর ধরো জেলে ভরো”, “দুর্নীতিতে যুক্ত পশ্চিমবঙ্গের মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে অপসারণ, “দুর্নীতির দায় নিয়ে তার মূল প্রেরণাদাত্রী মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)’র বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে আজ কালপাথরে মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এছাড়াও একশো দিনের কাজের বকেয়া মজুরি দেওয়া, প্রকৃত গৃহহীনদের বাড়ি তৈরীর দাবি জানানো হয়।সভা শেষে কালপাথর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ভারতের সিপিএমের বাঁকুড়া জেলার সম্পাদক কমরেড অজিত পতি, ক্ষেতমজুর ইউনিয়ন বাঁকুড়া জেলার সভাপতি মনোরঞ্জন পাত্র, ব্লকের কৃষক সভার নেতা কমরেড মোহন ধবল, ক্ষেতমজুর ইউনিয়নের ব্লক নেতা কমরেড বিনোদ বাস্কে প্রমুখ।


