বাংলাদেশের ঘটনার নিন্দা সিপিএম নেতার

বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ১৫ অক্টোবর: বাংলাদেশে দুর্গা পুজোয় হামলার ঘটনার নিন্দা করলেন কলকাতা বন্দর এলাকার সিপিএম নেতা তথা আইনজীবী ফৈয়জ আহমেদ খান। প্রাক্তন সিপিএম কাউন্সিলার ফৈয়াজ শুক্রবার ফেসবুকে লিখেছেন, “আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সংখ্যাগরিষ্ঠ মৌলবাদীদের হামলার নিন্দা জানাই (বিভিন্ন স্থানে দুর্গা পূজা মন্ডপে ভাঙ্গচুর)। শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন।“

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত দু’দিন আগে কুমিল্লার একটি পুজো মন্ডপকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় কুমিল্লার ওই পুজো কমিটির বিরুদ্ধে কোরানের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তারপরই ওই পুজো মণ্ডপে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের হামলা থেকে ‘সনাতনী জনগণ‌’কে রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে। এবার সিপিএম নেতাও হামলার ঘটনার নিন্দা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *