ঘাটালে সিপিএম প্রার্থীর জৌলুশহীন প্রচার

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ:
অন্যান্য রাজনৈতিক দলে তারকা এবং মহাতারকার ভিড়, প্রচারের বিশাল ছটা। সিপিআইএম প্রার্থীর প্রচার সম্পূর্ণ ব্যতিক্রমী। তারকা মহাতারকার ভিড় নেই, প্রচারের জৌলুস, গ্ল্যামার নিতান্তই সাদামাটা।

সংযুক্ত মোর্চা সমর্থিত ঘাটাল বিধানসভার সিপিআইএম প্রার্থী কমল দোলুই প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। পাড়ার মাচায় বসে কখনো বা সাইকেলে চেপে তিনি নিতান্তই জৌলুস বিহীনভাবে প্রচার করছেন। প্রচারের রঙিন ছটা না থাকলেও প্রতিটি মানুষের কাছে তিনি তাদের দলের কথা পৌঁছে দিচ্ছেন এবং মানুষের ক্ষোভ অভাব-অভিযোগের কথা শুনছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কমলবাবু এভাবেই প্রচার করে চলেছেন।

তিনি বলেন, মানুষ তাদের প্রচারে সাড়া দিচ্ছে। পাঁচ বছর আগে যখন মানুষ কথা বলতে ভয় পেতেন, এখন মানুষ সেই ভীতি কাটিয়ে তাদের বঞ্চনার কথা বলছেন।
নবগ্রাম এবং কুঠি বাজার এলাকায় প্রচারেও একই ছবি দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *