মনোনয়ন জমা দিলেন ঘাটাল ও দাসপুর বিধানসভার সিপিএম প্রার্থী

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ:
বুধবার ঘাটাল এবং দাসপুর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীরা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন। ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে মনোনয়ন জমা দেন ঘাটাল বিধানসভার সিপিএম প্রার্থী কমল দলই এবং দাসপুর বিধানসভার সিপিএম প্রার্থী ধ্রুব শেখর মন্ডল।

ঘাটাল এবং দাসপুরের বিভিন্ন এলাকা থেকে সিপিএম কর্মীরা মিছিল করে আসেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। ছিলেন সিপিএম নেতা তরুণ রায়, মেঘনাথ ভুঁইঞা, অশোক সাঁতরা, উত্তম মন্ডল, সমর মুখার্জি। কংগ্রেসের তরফে ছিলেন শশধর মন্ডল, কৌশিক গোস্বামী, রঞ্জিত বেরা এবং আইএসএফের পক্ষে ছিলেন পিয়ার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *