গোপাল রায়, আরামবাগ, ১৬ মার্চ: এবারের নির্বাচনে আরামবাগের সিপিএম প্রার্থী শক্তি মোহন মালিক ও গোঘাটের সিপিএম প্রার্থী শিবুপ্রসাদ মালিক মনোনয়ন পত্র জমা দিলেন। এই দুই সিপিএম প্রার্থী এদিন আরামবাগ সিপিএমের জোনাল পার্টি অফিস থেকে মিছিল করে এসে আরামবাগ মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদিনের মিছিলে কয়েকশো সিপিএম কর্মী সমর্থকরা হাজির ছিলেন।

