ডালখোলায় সিপিএম কর্মীকে কুপিয়ে খুন, এলাকায় চাঞ্চল্য

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৫ ফেব্রুয়ারি: বাড়ি থেকে কিছুটা দূরে এক সিপিএম কর্মীর মৃতদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রাথমিক অনুমান ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার রানীগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে। মৃত ওই ব্যাক্তির নাম রফিক আলম (৫৬)। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন রফিক আলম। তিনি সিপিএম কর্মী ছিলেন। সোমবার সকালে ডালখোলা থানার রানীগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশে একটি মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরিবারের লোকজন কে খবর দেওয়া হয়। এই খবর জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশ থেকে বহু মানুষ। খবর দেওয়া হয় ডালখোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডালখোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। রফিকে ধারালো অস্ত্রে দিয়ে আঘাত করা হয়েছে বলে যানা গিয়েছে। কে বা কারা রফিককে খুন করেছে তা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *