পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: প্যালেস্টাইনে নিরীহ মানুষের ওপর মার্কিন মদতে ইজরায়েলের আগ্রাসনের অভিযোগ সিপিএমের। এর বিরুদ্ধে মোদী সরকারের জোট নিরপেক্ষ নীতি জলাঞ্জলি দেওয়ার অভিযোগে তুলে এবং যুদ্ধের বিরোধীতা করে শান্তির স্বপক্ষে খড়্গপুর শহরের প্রেমবাজার এলাকায় হলো মিছিল। সিপিআইএমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই মিছিলে দলীয় কর্মী সমর্থকরা এবং বামপন্থী গণসংগঠনের কর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা অমিতাভ দাস, স্মৃতিকণা দেবনাথ, সবুজ ঘোড়ুই সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়ুই।

