দীর্ঘ আট বছর পর মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন সিপিআইএম নেত্রী ফুল্লরা মন্ডল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: দীর্ঘ আট বছর পর শুক্রবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে মুক্তি পেলেন অভিযুক্ত সিপিআইএম নেত্রী ফুল্লরা মন্ডল। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেলেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালে লালগড়ের নেতাই গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে ফুল্লরা মন্ডলের। এরপর ২০১৪ সালে ফুল্লরা মন্ডল গ্রেপ্তার হয়। দীর্ঘ আট বছর ধরে তিনি জেলে ছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০ হাজার টাকা বেলবন্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে।

এদিন ফুল্লরা মণ্ডলকে সংশোধনাগারে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডাঃ পুলিন বিহারী বাস্কে, বিজয় পাল সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তবে জামিনের পর তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতে পারবেন না বলে জানিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *