মেদিনীপুর পুরসভায় একাধিক দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জুলাই: আজ মেদিনীপুর পৌর পরিষেবা সংক্রান্ত নানা দাবি এবং অন্যান্য বিভিন্ন দাবিতে মেদিনীপুর পুরসভায় ডেপুটেশন দিল সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটি। শুক্রবার বিকেলে পুরসভার সামনে সিপিআইএমের পক্ষে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যানজট এড়াতে ধর্মা থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও নতুন বাজার থেকে মেডিকেল কলেজ পর্যন্ত ফ্লাইওভার তৈরি, শহরের সর্বত্র পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, নর্দমা ও নিকাশী নালা গুলির নিয়মিত সফাই, শহরের নতুন নতুন এলাকায় বৈজ্ঞানিক ভাবে নিকাশী নালা তৈরি করা, সব কাঁচা ড্রেনকে পাকা করা, বস্তি এলাকায় নাগরিক পরিষেবার মনোন্নয়ন, শহরের সর্বত্র নিয়মিত জঞ্জাল সাফাই, সমস্ত কাঁচা বাড়ি পাকা করা, কাঁচা বাড়ির মালিকদের ত্রিপল প্রদান, পুরসভার শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ আরও নানা দাবিতে এদিনের ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ, সিপিআইএম নেতা স্বপন বিশ্বাস, মৃণাল দাস, কমল ঘোষ, বাম কাউন্সিলর সৃজিতা দে বক্সী সহ অন্যান্যরা।

এদিন কুন্দন গোপের নেতৃত্বে পুরপ্রধান সৌমেন খানের নিকট দাবি পেশ করেন সিপিআইএম নেতা ক্ষমা ভৌমিক, জয়ন্ত মজুমদার, সুব্রত চক্রবর্তি, কাউন্সিলর প্রশান্ত মান্ডি, সৃজিতা দে বক্সী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *