সিপিআইএম প্রার্থী বাবলি দে’র মৃত্যু, বন্ধ হল ভাটপাড়া তিন নম্বর ওয়ার্ডের ভোট

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ ফেব্রুয়ারি: আগামীকাল রাজ্যে পুরভোট। আর ঠিক তার আগেই
ভাটপাড়া তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে’র মৃত্যুতে বন্ধ হল ভাটপাড়া তিন নম্বর ওয়ার্ডের ভোট। ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাবলি দে’র। তিন দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতলে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

গতকাল রাতে ভাটপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দে’র মৃত্যুর খবরে গোটা এলাকা কান্নায় ভেঙে পড়েছে।আজ তার মরদেহ তার ভাটপাড়ার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে মাল্যদান করতে আসেন বাম নেতারা। শুধু তাই নয় সিপিআইএম প্রার্থীর বাড়িতে আসেন বিজেপি ও তৃণমূল দুই দলের প্রার্থীরা।

সিপিআইএম প্রার্থী বাবলি দে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআইএমের প্রবীন নেতা নেপাল দেব ভট্টাচার্য। তিনি জানান, “এটা দলের অনেক বড় ক্ষতি। প্রচারে গিয়ে অসুস্থ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না। আজ দলের এতবড় ক্ষতি হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *