রাতের অন্ধকারে চলন্ত গাড়ি থেকে পড়ে গেল গরু, পাচারের সন্দেহে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: রাত তখন আনুমানিক একটা কিংবা দুটো হবে। শীতের নিশুতি রাতের মধ্যে নদিয়ার কৃষ্ণনগর নলোপাড়ায় হঠাৎ রাস্তার উপরে বিকট আওয়াজ কিছু পড়ে যাওয়ার, তারপরেই গরুর আর্তনাদ এবং একটি গাড়ি জোরে চালিয়ে চলে যাওয়ার শব্দ। রাস্তার পাশে বিভিন্ন বাড়ি থেকে ছুটে এসে কয়েক জন দেখেন গাড়িটি জোরে চালিয়ে চলে যাচ্ছে, পথের মাঝে পড়ে রয়েছে রক্তাক্ত একটি গরু। প্রাথমিকভাবে চিকিৎসা করার পর, স্থানীয় পশু চিকিৎসকের সহযোগিতা নেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এলাকাবাসীর সন্দেহ সারাদিন কেটে গেলেও কোনো খোঁজখবর চালায়নি ওই গাড়িতে থাকা মানুষজন আর সেই কারণে গরু পাচারকারী হিসেবে সন্দেহ তাদের। সন্দেহ আরো বাড়ে সারাদিন কেটে যাওয়ার পরেও কোতোয়ালী থানায় এ ধরনের খোঁজ খবর কেউ নেয়নি।

এলাকাবাসীর দাবি অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই গাড়ির নাম্বার উদ্ধার করে চোরাকারবারীদের ধরার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *