আমাদের ভারত, ২৪ মার্চ: আইআইটি গুয়াহাটি থেকে গো বিজ্ঞান নিয়ে জাতীয় সম্মেলন আয়োজিত হতে চলেছে। আগামী ২৯ ও ২১ মে ওই সম্মেলন হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তরফে একটি নোটিশ জারি করে এমনটাই জানানো হয়েছে। সম্মেলনে পড়ার জন্য গবেষণাপত্র জমা দেওয়ার আর্জি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে গরু নানা ধরনের কৃষি ব্যবস্থা তথা অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। গো বিজ্ঞানকে ঠিকমতো বুঝতে পারলে তার সাহায্যে কৃষিকাজে নিপুনতা ও ধারাবাহিক সাফল্যে পাওয়া সম্ভব। দুদিনের এই সম্মেলনে গরু সংক্রান্ত গবেষণা পত্র পেশ করা থেকে ভাষণ, ওয়ার্কশপ, প্রদর্শনী, আলোচনার মত নানা আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে আইআইটি গুয়াহাটির তরফে এই সংক্রান্ত একটি মৌলিক গবেষণাপত্র মান উন্নয়নের জন্য জমা দিতে বলা হয়েছে। ভারতীয় সাহিত্যে গরুর বর্ণনা ও গুরুত্ব থেকে অর্থনৈতিক গ্রাম উন্নয়ন, ওষুধ ইত্যাদি নানা বিষয়ে গবেষণা পত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে নোটিশে।
গো-বিজ্ঞান নিয়ে দেশজুড়ে আলোড়ন ফেলেছে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ আয়োজিত পরীক্ষার ঘোষণা। ইউজিসির দেশের ৯০০টি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে সমালোচনা কারণেই ওই পরীক্ষা বন্ধ রাখা হয়।

